logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৯ মে ২০২৬ ০২:০৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও পর্যালোচনা বৈঠক

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ০২:০৫ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ০২:০৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও পর্যালোচনা বৈঠক

সুনামগঞ্জ: সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান সোমবার (১৮ মে) সকালে সুনামগঞ্জ জেলা সফরে আসেন।


সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। এ সময় একটি চৌকস পুলিশ দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।


পরবর্তীতে পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার।


সভায় ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি পুলিশ সদস্যদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।


তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতিটি সদস্যকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে এবং জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করতে হবে।


সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও সুপারিশ তুলে ধরেন। ডিআইজি তাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।


কল্যাণ সভা শেষে তিনি জেলা পুলিশের চৌকস সদস্যদের সম্মাননা প্রদান করেন এবং পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন।


পরে বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


শেষে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ডিআইজিকে সম্মাননা স্মারক প্রদান করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15507
Page of