logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৯ মে ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জের ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন, একজনকে ১৪ বছর কারাদণ্ড

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন, একজনকে ১৪ বছর কারাদণ্ড

সুনামগঞ্জ, প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে আলোচিত এক তরুণী গণধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অর্থদণ্ডও দেওয়া হয়েছে আসামিদের।


সোমবার দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।


রায়ে মতিউর রহমান মতিন ও দিলদার হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।


অন্যদিকে বিল্লাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১১ আগস্ট সকালে নানাবাড়ি যাওয়ার পথে ছাতক উপজেলার এক তরুণীকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরে সিংচাপইড় এলাকার একটি আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরবর্তীতে অন্য স্থানে নিয়ে আরও ধর্ষণের ঘটনা ঘটে।


ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ভুক্তভোগীর ভাই ছাতক থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।


সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানির পর আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে রায় দেন। মামলায় আব্দুস সোবহান নামের একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।


রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন, তবে বিল্লাল হোসেন পলাতক রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি এ রায়কে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15488
Page of