logo
চ্যানেল জৈন্তা নিউজ
খেলাধূলা ১৯ মে ২০২৬ ০১:৫০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

খুদে ফুটবলারদের প্রতিভা বিকাশে জেলা প্রশাসনের অঙ্গীকার: মো. সারওয়ার আলম

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ০১:৫০ পূর্বাহ্ন খেলাধূলা
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ০১:৫০ পূর্বাহ্ন
খুদে ফুটবলারদের প্রতিভা বিকাশে জেলা প্রশাসনের অঙ্গীকার: মো. সারওয়ার আলম

সিলেট,: সিলেট জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬’ এবং ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬’-এর ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি বিজয়ী ও রানার্স-আপ দলের খুদে খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।


জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, খুদে ফুটবলারদের প্রতিভা বিকাশে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


তিনি আরও বলেন, খেলাধুলাকে আরও উৎসাহিত করতে বিজয়ী ও রানার্স-আপ দলগুলোর স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানকে ‘সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।


এছাড়া বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনালিস্ট ৪টি দলের জন্য ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক।


অনুষ্ঠানে খুদে খেলোয়াড়, শিক্ষক ও দর্শকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজনে অংশগ্রহণকারীদের প্রতি অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15503
Page of