logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৯ মে ২০২৬ ০২:০১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৪৪ গ্রেফতার, ট্রাফিকে ১৭৬ ব্যবস্থা

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ০২:০১ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ০২:০১ পূর্বাহ্ন
সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৪৪ গ্রেফতার, ট্রাফিকে ১৭৬ ব্যবস্থা

সিলেট, : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


১৭ মে  (০০:০০ থেকে ২৩:৫৯) সময়ের মধ্যে এসএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়।


অভিযানে নিয়মিত মামলায় ও সন্দেহভাজন ১০ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক ব্যবসায়ী ৩ জন এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী ২৬ জনসহ মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


চোরাচালান বিরোধী অভিযানে শাহপরান (রহ.) থানা পুলিশ ১১৭ বস্তায় ৩,৫১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে।


অন্যদিকে ট্রাফিক বিভাগের ২৪ ঘণ্টার অভিযানে মোট ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ১০৭টি যানবাহন আটক করা হয়। মামলা করা যানবাহনের মধ্যে ট্রাক ১টি, প্রাইভেটকার ৫টি, সিএনজি ১৮টি, মোটরসাইকেল ৪২টি এবং অন্যান্য ৩টি রয়েছে।


আটক যানবাহনের মধ্যে ট্রাক ৫টি, প্রাইভেটকার ৫টি, সিএনজি ২৩টি, মোটরসাইকেল ৫৯টি এবং অন্যান্য ১৫টি রয়েছে।


এছাড়া ১৮ মে  রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার পৃথক অভিযানে আরও ৩২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদকসেবী, সন্দেহভাজন, ছিনতাইকারী, জুয়াড়িসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়।


অভিযানে ২৯ বোতল বিদেশি মদ ও ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ২ জন ছিনতাইকারী এবং ৯ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আরও ২ জনকে আটক করা হয়েছে।


এসএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15506
Page of