logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৯ মে ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মৌলভীবাজারে এম. নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারে এম. নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

মৌলভীবাজার: মৌলভীবাজারে “এম. নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট–২০২৬” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


রবিবার (১৮ মে) সকালে মৌলভীবাজার পৌরসভা হলরুমে তাওহীদ ইসলাম দাবা একাডেমির উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবক শেখ নুর আলমের অর্থায়নে তিন দিনব্যাপী (১৮, ১৯ ও ২০ মে) এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাওহীদ ইসলাম দাবা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তাওহীদ ইসলাম। সঞ্চালনায় ছিলেন দাবাড়ু সাহেদ আহমদ।


উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাজহারুল মজিদ, যিনি জেলা প্রশাসকের পক্ষে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট উদ্বোধন করেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব চেস প্লেয়ারস-এর সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন, বাংলাদেশ পুলিশের সিনিয়র এএসপি (অব.) মো. আসাদুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান, মো. হেলু মিয়া, ইন্টারন্যাশনাল আরবিটার হারুন উর রশীদ, হাকীম জয়নালসহ অন্যান্যরা।


আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের দাবা খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15500
Page of