শান্তিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জ,।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬,২০০ টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৭ মে ২০২৬ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে শান্তিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানাধীন পূর্ব পাগলা ইউনিয়নের সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের মনবেগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে রাজা মিয়া (৪৮) ও জালাল মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়। তারা উভয়েই ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের দক্ষিণ বড় কাপন গ্রামের বাসিন্দা।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬,২০০ টাকা উদ্ধার করা হয়।
শান্তিগঞ্জ থানার পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।