চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৯ মে ২০২৬
১২:৪৭ পূর্বাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিম আহমদ (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের রহমত আলীর দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিম ওই গ্রামের মো. আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে সংযোগকৃত অগোছালো বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
নোয়ারাই ইউনিয়নের সদস্য হাজী ছাদিক মিয়া জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং পরে শিশুটির মৃত্যুর খবর পান। সাবেক মেম্বার মনির উদ্দিন তালুকদারও বিদ্যুৎস্পৃষ্টে তানিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15494
Page of