logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২৯ এপ্রিল ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

টোলপ্লাজায় পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, চুনারুঘাটের দুই যুবক আটক

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন
টোলপ্লাজায় পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, চুনারুঘাটের দুই যুবক আটক

আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি মাইক্রোবাস থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুই যুবককে আটক করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়।


তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।


আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আশরাফপুর গ্রামের সায়েদ আহমেদ জুমন ও রিপক চন্দ্র ঘোষ।


পুলিশ উদ্ধারকৃত গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে।


আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15047
Page of