logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৯ এপ্রিল ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬৮ জন আটক, ট্রাফিক পুলিশের ব্যবস্থায় ৯৯ যানবাহন

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন
সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬৮ জন আটক, ট্রাফিক পুলিশের ব্যবস্থায় ৯৯ যানবাহন

সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় মোট ৬৮ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশ ৯৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৬ খ্রি. রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পরিচালিত পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও মেট্রো অধ্যাদেশে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়।


এর মধ্যে নিয়মিত মামলার ২ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং মেট্রো অধ্যাদেশে ১৮ জনকে আটক করা হয়েছে।


এদিকে একই দিনে ট্রাফিক বিভাগের ২৪ ঘণ্টার অভিযানে ৪৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৫৬টি যানবাহন আটক করা হয়।


মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ট্রাক ১টি, প্রাইভেটকার ৩টি, সিএনজি ৮টি, মোটরসাইকেল ২৯টি ও অন্যান্য ২টি।


আটক যানবাহনের মধ্যে রয়েছে বাস ১টি, ট্রাক ২টি, সিএনজি ১৪টি, মোটরসাইকেল ৩৩টি ও অন্যান্য ৬টি।


এছাড়া ২৯ এপ্রিল রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টার পৃথক অভিযানে আরও ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


এর মধ্যে নিয়মিত মামলার ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, ছিনতাইকারী ৪ জন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ২৩ জন, মেট্রো অধ্যাদেশে ৭ জন এবং সন্দেহজনক ৩ জনকে আটক করা হয়।


এ সময় এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে।


এসএমপির এক কর্মকর্তা বলেন, “মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক দমনে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15051
Page of