logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ এপ্রিল ২০২৬ ০৪:২১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট-তামাবিল মহাসড়কে পুলিশের ধাওয়া, ট্রাকে মিলল ১২ লাখ টাকার ভারতীয় জিরা

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ০৪:২১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ০৪:২১ অপরাহ্ন
সিলেট-তামাবিল মহাসড়কে পুলিশের ধাওয়া, ট্রাকে মিলল ১২ লাখ টাকার ভারতীয় জিরা

সিলেট: সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ড্রাম ট্রাক আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল ২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করছিলেন।


এ সময় একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে RUNNER EICHER ড্রাম ট্রাকটি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৬১৯৯, বটেশ্বর এলাকায় নুরাইয়া ওয়েল্ডিং অ্যান্ড থাই ইঞ্জিনিয়ারিং দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।


পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ৮০ বস্তায় মোট ২ হাজার ৪০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা।


এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা নং-২৮, তারিখ ২৭/০৪/২০২৬ খ্রি., ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(b)/25D ধারায় মামলা রুজু করা হয়েছে।


শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15049
Page of