logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২৬ এপ্রিল ২০২৬ ১০:২৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রেললাইন সংলগ্ন জমিতে কাজ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ এপ্রিল ২০২৬ ১০:২৩ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ এপ্রিল ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
রেললাইন সংলগ্ন জমিতে কাজ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর থানাধীন পলাশবাড়ি রেলগুমটি সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় আঞ্জুয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।


শনিবার (বিকেল) আনুমানিক ৩টার দিকে চিলাহাটি অভিমুখী নীলসাগর ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, কলেজিয়েট স্কুলপাড়া এলাকার বাসিন্দা আঞ্জুয়ারা বেগম প্রতিদিনের মতো রেললাইনের পাশের নিজের জমিতে শাকসবজি আনতে যান। ওই সময় অসতর্কভাবে রেললাইনের কাছাকাছি অবস্থান করার কারণে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পলাশবাড়ি রেলগুমটি থেকে প্রায় ৩০০ গজ উত্তরে, রেল কিলোমিটার ৩৪৮/১ সংলগ্ন এলাকায় অবস্থিত।


খবর পেয়ে হিলি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তাজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফন-কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রেললাইনের পাশে চলাচল ও কাজ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, রেললাইনের আশপাশে অযথা অবস্থান, অসতর্কতা, কিংবা ট্রেনের গতি সম্পর্কে ভুল ধারণা এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14968
Page of