logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ এপ্রিল ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিএনজিতে নগদ টাকা ছিনতাই, পুলিশের হাতে ধরা ২ জন

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন
সিএনজিতে নগদ টাকা ছিনতাই, পুলিশের হাতে ধরা ২ জন

ডেস্ক নিউজ : সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশ হাতেনাতে ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে এবং একটি সিএনজি জব্দ করেছে।


ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৬টায় কোতোয়ালী মডেল থানাধীন ওসমানী মেডিকেল রোডের ল্যাবএইড হাসপাতালের সামনে এলাকায়।


পুলিশ জানায়, ভিকটিম তাজুল ইসলাম (৬০), পিতা-মৃত ক্বারী আলাউদ্দিন, সাং-শেখেরগাঁও, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, বন্দরবাজারগামী একটি সিএনজি (সিলেট-থ-১২-১৮৫২) যোগে যাত্রা করছিলেন। পথে রিকাবীবাজার পয়েন্টে পৌঁছালে গাড়িতে থাকা ছিনতাইকারীরা তার পাঞ্জাবির পকেট থেকে নগদ ৪,০০০ টাকা ছিনিয়ে নেয়।


এসময় ভিকটিমের চিৎকার শুনে ঘটনাস্থলের নিকট টহলরত কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সিএনজিসহ দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে।


গ্রেপ্তারকৃতরা হলো—১। আক্তার হোসেন (৩৫), পিতা-আব্দুন নূর, সাং-ঝিগলী, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে ভাইয়ারপাড়, বাদেআলী, থানা-জালালাবাদ, জেলা-সিলেট।

২। মোঃ সুমন মিয়া (২৬), পিতা-মতিন মিয়া, সাং-চৌধুরীবাজার, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, বর্তমানে আখালিয়া বড়বাড়ী, থানা-জালালাবাদ, জেলা-সিলেট।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15043
Page of