logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ এপ্রিল ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সাহেববাজারে পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবাসহ আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন
সাহেববাজারে পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবাসহ আটক ১

সিলেট প্রতিনিধি: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল . রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এসআই (নিঃ) আতিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে ২৮ পিস ইয়াবাসহ দুলাল মিয়া (৩৫), পিতা-মৃত রকিব আলী, মাতা-আনোয়ারা বেগম, সাং-কান্দিপথ, ডাক-সাহেববাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে আটক করা হয়।


এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-২৩, তারিখ ২৯/০৪/২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15050
Page of