logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ মে ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ৩০ লাখ টাকার চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন
সিলেটে ৩০ লাখ টাকার চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আইন-শৃঙ্খলা রক্ষায় চলমান অভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ সিলেটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ও এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।


র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গত ১৬ মে ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সিলেট জেলার শাহপরান (র.) থানাধীন সুরমা গেট বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চেক জালিয়াতি মামলায় (সি.আর-১৪৮/২১, দায়রা নং-১৯৯৬৯/২২, ধারা-১৩৮, এনআই অ্যাক্ট) ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামির নাম মিজানুর রহমান (৫২)। তিনি মো. রফিকুল ইসলাম-এর পিতা। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর এলাকায়।


র‍্যাব জানায়, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


র‍্যাব-৯ আরও জানায়, মাদক, সন্ত্রাস, অস্ত্র, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15487
Page of