logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ মে ২০২৬ ১১:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মিথ্যা ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে জকিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ মে ২০২৬ ১১:৪০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ মে ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
মিথ্যা ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে জকিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা


জকিগঞ্জ প্রতিনিধি, সাইফুর রহমান: জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ কয়েছ আহমদকে ষড়যন্ত্র করে মিথ্যা ডাকাতি মামলায় আটক করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৭ মে ২০২৬) বিকেলে স্থানীয় শরীফগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তির মুক্তির দাবি জানানো হয়।


স্থানীয়দের দাবি, কিছুদিন আগে একটি সালিশি বিচার সভায় হাসিতলা এলাকার এক টমটম চালকের ব্যাটারি চুরির ঘটনায় রমজান নামের এক ব্যক্তির বাড়ি থেকে চুরি হওয়া ব্যাটারি উদ্ধার হয়। ওই সালিশে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে কয়েছ আহমদও বিচার কার্যক্রমে অংশ নেন এবং রমজানের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়া হয়।


পরবর্তীতে রমজান ডাকাতির একটি মামলায় আটক হলে পূর্বের ক্ষোভ থেকে তিনি কয়েছ আহমদের নাম জড়িয়ে স্বীকারোক্তি দেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এর ভিত্তিতে একজন ন্যায়পরায়ণ ও প্রতিবাদী ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে দাবি করা হয়।


এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েছ আহমদকে দ্রুত মুক্তি দিতে হবে। পাশাপাশি পুলিশকে আরও সতর্ক থাকতে হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।


মানববন্ধনে উপস্থিত ছিলেন জামায়াতের নেতা বারটাকুরী ইউনিয়নের সাবেক দুই বারের মেম্বার আজিজ আহমদ, বর্তমান ৩ নং ওয়ার্ডের মেম্বার ফয়সাল আহমদ, ৪ নং ওয়ার্ডের মেম্বার, হাসিতলা গ্রামের প্রবীণ মুরুব্বী বাছিত হাজী, ৫ নং ওয়ার্ডের আব্দুল খালিক (কালু মেম্বার), শরীফগঞ্জ বাজারের সভাপতি ফখরুল ইসলাম, সিহাব আহমদ, বাঘপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি হান্নান আহমদ, মিনাপাড়ার আব্দুল আলিম, হাতিদরের দেওয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


মানববন্ধনে বক্তারা কয়েছ আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15486
Page of