logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ মে ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের দাবা বাছাই সম্পন্ন, বিজয়ীদের তালিকা প্রকাশ

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন
সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের দাবা বাছাই সম্পন্ন, বিজয়ীদের তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার: সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজিত দাবা প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই পর্ব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (৫ মে) সিলেট জেলা স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সিলেট সিটি কর্পোরেশনসহ জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদে দাবাড়ুরা অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।


প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন উৎসর্গ পাল বিন্দ্যু। রানারআপ হয়েছেন ঐশ্বর্য চক্রবর্তী এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মুসফিকুর রহমান। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তাহমিনা জান্নাত এবং রানারআপ হয়েছেন সুমাইয়া রশিদ জান্নাত।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মহসিন আলী, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলাউদ্দিন রিপন, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক, জুয়েল আহমেদ নান্নু, জেলা স্টেডিয়ামের অফিস সম্পাদক বিপুল রায়, নতুন কুঁড়ি স্পোর্টস দাবা ইভেন্টের আহ্বায়ক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সৈয়দ শাহজাহান মেহদি, রেদোয়ান চৌধুরী, পিন্টু বণিক, মিজান আহমেদ, মুরাদ হাসানসহ আরও অনেকে।


প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মো. খাইরুল আমিন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের দাবাড়ুরা প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এই ক্ষুদে দাবাড়ুরাই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের সুনাম বয়ে আনবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15233
Page of