logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৭ মে ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে ইছাপুর মাদ্রাসা-মসজিদের নতুন ভবন উদ্বোধন, দাতা ব্যারিস্টার সেহনাজ মনাফকে সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ মে ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ মে ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
জকিগঞ্জে ইছাপুর মাদ্রাসা-মসজিদের নতুন ভবন উদ্বোধন, দাতা ব্যারিস্টার সেহনাজ মনাফকে সংবর্ধনা

জকিগঞ্জ প্রতিনিধি , জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইছাপুর হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও মসজিদের নতুন ভবনের উদ্বোধন এবং ভবন দাতা লন্ডন প্রবাসী ব্যারিস্টার মোছাঃ সেহনাজ মনাফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৩টায় নবনির্মিত ভবনের হলরুমে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী মাওলানা জামাল উদ্দিনের পরিচালনায় এবং জেলা মাধ্যমিক সমিতির সভাপতি মাস্টার কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাওলানা আব্দুর কাদির।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভবন দাতা ব্যারিস্টার মোছাঃ সেহনাজ মনাফ বলেন, মরহুম পিতা ও মরহুম ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে তিনি মসজিদ ও মাদ্রাসার নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ভবিষ্যতেও দ্বীনি শিক্ষা বিস্তার ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।


তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয়দের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, “আমার চার কন্যা ও এক পুত্রসহ পরিবারের সকল সদস্যের জন্য সবাই দোয়া করবেন।”


অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সুলতানপুরের বিশিষ্ট সমাজসেবী মামুনুর রশীদ, বিশিষ্ট মুরব্বি আলা উদ্দিন (আলা মিয়া), সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ, ব্যবসায়ী তাজ উদ্দিন ও সমাজসেবী ইমরান কাজিম প্রমুখ।


সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোছাঃ সেহনাজ মনাফের মা জেরিনা খাতুন মনাফ, বোন সুলতানা মনাফ, জগন্নাথপুরের বাসিন্দা জিতু মিয়া এবং বগনীপতীর ইউসুফ আলী। এছাড়া অনুষ্ঠানে ইছাপুর যুব পরিষদের নেতৃবৃন্দসহ ইছাপুর, সুলতানপুর ও অজরগ্রাম এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মুনতাকিম আহমদ এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন তাজহার আহমদ।


পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ব্যারিস্টার মোছাঃ সেহনাজ মনাফ, তাঁর মা জেরিনা খাতুন মনাফ ও বোন সুলতানা মনাফকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করেন। একই সঙ্গে ইছাপুর যুব পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও সমাজের নৈতিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে যারা দান ও সহযোগিতা করছেন, তাঁদের অবদান এলাকাবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে।


অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দাতা পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15226
Page of