logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ০৮ মে ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দুবাই থেকে আলোচিত হত্যা মামলার আসামি আরিফ সরকারকে দেশে ফিরিয়ে আনল পিবিআই, আদালতে সোপর্দ

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন
দুবাই থেকে আলোচিত হত্যা মামলার আসামি আরিফ সরকারকে দেশে ফিরিয়ে আনল পিবিআই, আদালতে সোপর্দ

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান হত্যাকাণ্ডের অন্যতম আসামি আরিফ সরকার (৪০)-কে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


গ্রেফতারকৃত আরিফ সরকার পিতা-মৃত হাফিজ উদ্দিন সরকার, গ্রাম-পুটিয়া কামারগাঁও, থানা শিবপুর, জেলা নরসিংদীর বাসিন্দা।


জানা যায়, ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করার পর বিষয়টি বাংলাদেশ পুলিশকে জানায়। পরবর্তীতে পিবিআই ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম দুবাই গিয়ে আসামিকে বাংলাদেশে নিয়ে আসে এবং গত ৬ মে ২০২৬ খ্রিঃ তাকে আদালতে সোপর্দ করা হয়।


মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে শিবপুরে নিজ বাসায় সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে ২০২৩ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।


এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরিফ সরকারসহ একাধিক আসামিকে অভিযুক্ত করা হয় (মামলা নং-১৭/২০২৩)।


পিবিআই নরসিংদী জেলা পরে মামলার তদন্তভার গ্রহণ করে এবং তদন্তে আরিফ সরকারের জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয়।


তদন্ত শেষে ২৪ নভেম্বর ২০২৫ তারিখে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়।


ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে শিবপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় এবং পরে ৬ মে ২০২৬ তারিখে আদালতে সোপর্দ করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15240
Page of