logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ৩০ অক্টোবর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে ১০৪ গ্রামপুলিশ পেলেন পোশাক-সরঞ্জাম, ৯৪ জনকে বাইসাইকেল দিলেন এমপি মিলন

দায়িত্ব পালনে গতিশীলতা ও কাজের সুবিধা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিতরণ
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
ছাতকে ১০৪ গ্রামপুলিশ পেলেন পোশাক-সরঞ্জাম, ৯৪ জনকে বাইসাইকেল দিলেন এমপি মিলন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে গ্রামপুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি এবং কাজের সুবিধার্থে বাইসাইকেল, পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। উপজেলার নারী ও পুরুষ গ্রামপুলিশের ১০৪ জন সদস্যের মধ্যে পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম এবং ৯৪ জনের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।


এ সময় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গ্রামপুলিশ সদস্যরা গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সুবিধার্থে প্রয়োজনীয় পোশাক, সরঞ্জাম ও বাইসাইকেল তাঁদের কাজের পরিবেশ উন্নত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


অনুষ্ঠানে ১০৪ জন গ্রামপুলিশ সদস্যের মধ্যে জুতা-মোজাসহ পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম এবং ৯৪ জনের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিনসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগীরা।


উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে গ্রামপুলিশ সদস্যদের মাঠপর্যায়ে দায়িত্ব পালন আরও সহজ ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18434
Page of