logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ৩০ অক্টোবর ২০২৬ ০৪:২৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
১২ উপজেলা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ; নৈরাজ্য ও অপতৎপরতা রুখতে রাজপথে থাকার প্রত্যয়

সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ০৪:২৩ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ০৪:২৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার ১২টি উপজেলা থেকে সংগঠনটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।


সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ ও সংগঠনের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন।


বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন ও অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা বিএনপির নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরে কৃষকদের জন্য কৃষি কার্ড, নারীদের জন্য মহিলা কার্ড এবং খাল খনন কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করেন।


বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের পতনের পরও তাঁর অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক, বিএনপি নেতা মো. আকবর আলী, জেলা বিএনপির সদস্য মো. রেজাউল হক, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুস সাত্তার, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু ও সুহেল মিয়া।


এ ছাড়া জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্যসচিব জাহাঙ্গীর আলম, শাহজাহান মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর জালাল মন্টি, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. আনোয়ার পারভেজ, সুনামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, সদর যুবদলের জুলফিকার আলম, জামালগঞ্জ যুবদলের মোজাম্মেল হোসেন স্বপন, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক ও সদস্যসচিব আবু সাঈদ, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, দিরাই উপজেলা যুবদলের সদস্যসচিব রিপন হাসান, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক সৈকত আলম এবং শাল্লা উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18421
Page of