logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ৩০ অক্টোবর ২০২৬ ১১:১৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
এসএমপির সমন্বয় সভায় ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বারোপ

সিলেটের যানজট নিরসনে মাঠে এসএমপি, পরিবহন নেতাদের সঙ্গে সমন্বয় সভা

আম্বরখানা-বিমানবন্দর সড়কে যানজট নিরসনে উদ্যোগ, বাস-সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের আলোচনা
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ১১:১৮ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
সিলেটের যানজট নিরসনে মাঠে এসএমপি, পরিবহন নেতাদের সঙ্গে সমন্বয় সভা

সিলেট :

সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভায় আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ২৫০ মিটার ঢালাই সড়ক নির্মাণের লক্ষ্যে যানজট নিরসন এবং বাস ও সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবার সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


সভায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা, যানজট কমানো এবং পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ২৫০ মিটার ঢালাই সড়ক নির্মাণের লক্ষ্যে বাস ও সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় হয়।


এ ছাড়া নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ প্রশাসন, সিলেট সিটি করপোরেশন ও পরিবহন মালিক সমিতির মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় উপস্থিত ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর; অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন।


এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, এসএমপির অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।


সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18438
Page of