logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ৩০ অক্টোবর ২০২৬ ০৪:৩৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে নিকটস্থ বিজিবি বিওপিকে জানানোর আহ্বান

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির পৃথক দুটি সভা

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ০৪:৩৯ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ০৪:৩৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির পৃথক দুটি সভা

সুনামগঞ্জ প্রতিনিধি:


সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পৃথক দুটি মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী চিনাউড়া ও আশাউড়া এলাকায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এসব সভার আয়োজন করে।


২৮ বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানার উদ্যোগে আয়োজিত সভা দুটিতে সীমান্তবর্তী এলাকার বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন।


সভায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


এ সময় সীমান্ত এলাকায় কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড, অবৈধ পণ্য পরিবহন কিংবা অপরাধমূলক কার্যক্রম চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।


এ বিষয়ে ২৮ বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, সুনামগঞ্জের দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা, আন্তঃসীমান্ত অপরাধ ও পুশইন প্রতিরোধে কাজ করছে বিজিবি।


তিনি বলেন, সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের সহযোগিতা নিয়ে সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখতে বিজিবি সদস্যরা দিনরাত পরিশ্রম করছেন। এর মাধ্যমে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।


সীমান্ত রক্ষাকারী বাহিনী হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে দায়িত্ব পালনে বিজিবি সদস্যরা অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18422
Page of