logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ৩০ অক্টোবর ২০২৬ ১১:১৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
কুমারপাড়ায় কোতোয়ালি পুলিশের অভিযান, গ্রেপ্তার দুজনকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ

সিলেটে ছাত্রলীগের মিছিল থেকে দুই কর্মী গ্রেপ্তার, ব্যানার জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ১১:১৫ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
সিলেটে ছাত্রলীগের মিছিল থেকে দুই কর্মী গ্রেপ্তার, ব্যানার জব্দ

সিলেট :

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় দুই কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের একজনের হেফাজত থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়েছে।


পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ৬টা ৫ মিনিটে নগরীর কুমারপাড়ার ঝর্ণারপাড়-৯০ এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালায়। এ সময় উপস্থিত জনসাধারণের সহায়তায় জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭) ও রানা আলী মাসুদ রানা (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার জয়নন্দ পুরকায়স্থ অর্নবের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য।


অপর গ্রেপ্তার রানা আলী মাসুদ রানা সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেবেরবাজার এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নগরীর নয়াসড়ক এলাকার আল হেলাল-১৬, শিমুল মিয়ার বাসায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18437
Page of