logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

“রেজা কিবরিয়ার কাঁধে এবার নতুন দায়িত্ব”

চ্যানেল জৈন্তা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৪ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৪ অপরাহ্ন
“রেজা কিবরিয়ার কাঁধে এবার নতুন দায়িত্ব”

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য রেজা কিবরিয়াকে সভাপতি করে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।


নতুন এ কমিটি গঠনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।


বুধবারের অধিবেশনে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান স্থায়ী কমিটি সদস্য পরিবর্তনের মাধ্যমে পুনর্গঠন করা হয়।


চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদে নতুন কমিটি গঠন এবং দুটি স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যরা প্রস্তাবগুলো অনুমোদন করেন।


সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি এবং বিষয়ভিত্তিক ১১টি কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটির বিধান রয়েছে। এর মধ্যে মঙ্গলবার পাঁচটি কমিটি গঠন করা হয়েছিল। বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের পর এ পর্যন্ত গঠিত কমিটির সংখ্যা ৪৬টিতে পৌঁছেছে।


সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় নজরদারি, পর্যালোচনা এবং জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন কমিটি গঠনের ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটি-ভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত হলো।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17543
Page of