logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ৪৮ ঘণ্টায় ১০৩ জন গ্রেফতার, ৩৫০ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৮ অপরাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৮ অপরাহ্ন
সিলেটে ৪৮ ঘণ্টায় ১০৩ জন গ্রেফতার, ৩৫০ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট:

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে ৪৮ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ১০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৩৫০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এসএমপি সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


এর মধ্যে ৭ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন। এ সময় ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


অন্যদিকে, ৮ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে আরও ৪০ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যেও নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন। এ অভিযানে ৫৭ পিস ইয়াবা ও ২ হাজার ৮৬৫ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়েছে।


দুই দিনের অভিযানে মোট ১৩০ পিস ইয়াবা ও ২ হাজার ৮৬৫ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করেছে পুলিশ।


এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগও মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে। ৭ সেপ্টেম্বরের অভিযানে মোট ১৬৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৮৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৩টি যানবাহন আটক করা হয়।


পরদিন ৮ সেপ্টেম্বর ট্রাফিক পুলিশের অভিযানে আরও ১৮২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৮৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৯৮টি যানবাহন আটক করা হয়।


ফলে ৪৮ ঘণ্টায় ট্রাফিক বিভাগের অভিযানে সর্বমোট ৩৫০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১৮১টি যানবাহন আটক করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ সিলেট গড়ে তুলতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17530
Page of