logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শাহপরাণে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় চা-পাতার গুঁড়াসহ পিকআপ আটক, গ্রেপ্তার ১

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন
শাহপরাণে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় চা-পাতার গুঁড়াসহ পিকআপ আটক, গ্রেপ্তার ১

সিলেট প্রতিনিধি:

সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চা-পাতার গুঁড়াসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় তাহমিদ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে অভিযান চালিয়ে এসব চা-পাতার গুঁড়া উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা মেট্রো-ম-৫৪-৩৫৯১ নম্বরের একটি পিকআপে তল্লাশি চালানো হয়। পিকআপটি থেকে ২০টি সাদা প্লাস্টিকের বস্তায় মোট ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়া উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা চা-পাতার গুঁড়ার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।


অভিযানে পিকআপের চালক/সঙ্গে থাকা তাহমিদ হোসেনকে (২৫) আটক করা হয়। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেলী রায় (মোতাহেরের বাড়ি) এলাকার বাসিন্দা। তার বাবা আব্দুর রশীদ এবং মা হাসিনা বেগম।


পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা চা-পাতার গুঁড়া ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ৪ সেপ্টেম্বর মামলা নম্বর-০৭ দায়ের করা হয়েছে। মামলায় The Special Powers Act, 1974-এর 25B(1)(b) ধারায় অভিযোগ আনা হয়েছে।


মামলার পর গ্রেপ্তার তাহমিদ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


চা-পাতার গুঁড়ার উৎস, এর সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না এবং পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17426
Page of