logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৯ এপ্রিল ২০২৬ ০১:৪৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লন্ডন সিটি নির্বাচনে ব্রমলি নর্থে বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মুমিনের প্রার্থীতা

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ০১:৪৯ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ০১:৪৯ পূর্বাহ্ন
লন্ডন সিটি নির্বাচনে ব্রমলি নর্থে বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মুমিনের প্রার্থীতা

লন্ডনের ব্রমলি নর্থ ওয়ার্ডে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মুমিনের প্রার্থীতা ঘোষণা


যুক্তরাজ্যের লন্ডন সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ আব্দুল মুমিন কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি টাওয়ার হ্যামলেটসের ব্রমলি নর্থ ওয়ার্ড থেকে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন।


মোহাম্মদ আব্দুল মুমিন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ছাত্রনেতা এবং মরহুম মাওলানা মাষ্টার আব্দুল ওয়াহাবের চতুর্থ পুত্র। পারিবারিক ও সামাজিকভাবে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।


বর্তমানে তিনি মাস্টার আব্দুল ওয়াহাব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্টের লন্ডন শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


আগামী ৭ মে ২০২৬ তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আব্দুল মুমিন তার ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার ভোটারদের পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।


তিনি জানান, নির্বাচনে বিজয়ী হলে তিনি স্থানীয় জনগণের কল্যাণে কাজ করতে চান এবং কমিউনিটির উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে চান। এ লক্ষ্যে তিনি দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী বাংলাদেশিদের দোয়া ও সমর্থন চেয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14853
Page of