logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৯ এপ্রিল ২০২৬ ০১:৩৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছাল, জেদ্দায় উষ্ণ অভ্যর্থনা

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ০১:৩৯ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ০১:৩৯ পূর্বাহ্ন
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছাল, জেদ্দায় উষ্ণ অভ্যর্থনা

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সফলভাবে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশি হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ্ব) মোঃ কামরুল ইসলাম উপস্থিত থেকে হজযাত্রীদের স্বাগত জানান।

এ সময় হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মোঃ রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14852
Page of