চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৯ এপ্রিল ২০২৬
০১:২৮ পূর্বাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
দিরাইয়ের হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
দিরাই প্রতিনিধি।
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে লিটন মিয়া (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে উপজেলার কালিয়াগোটা (আতরার) হাওরের একটি বিলের পাশে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। এতে তিনি গুরুতর আহত হন।
নিহত লিটন মিয়া উপজেলার পেরুয়া আশনাবাজ গ্রামের চান্দু মিয়ার ছেলে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত দাস তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাওরে ধান কাটার ব্যস্ত মৌসুমে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14848
Page of