logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৯ এপ্রিল ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ১৬ দিনের অভিযানে ৫৪ ছিনতাইকারীসহ ৮৩৮ জন গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন
সিলেটে ১৬ দিনের অভিযানে ৫৪ ছিনতাইকারীসহ ৮৩৮ জন গ্রেফতার

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমের সার্বিক নির্দেশনা ও প্রত্যক্ষ তদারকিতে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মহানগরীতে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। এ সময় নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে ছিনতাইকারী, মাদককারবারি, মাদকসেবী, চোর, ডাকাত ও চোরাচালান সংশ্লিষ্ট অপরাধে জড়িত মোট ৮৩৮ জন আসামিকে গ্রেফতার করা হয়।


অভিযানে বিশেষভাবে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারীকে আটক করা হয়, যা নগরীর ছিনতাই নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছে পুলিশ প্রশাসন।


মাদকবিরোধী অভিযানে ১,০১৪ পিস ইয়াবা, ৭১০ বোতল বিদেশি মদ, ৮৫ লিটার চোলাই মদ এবং ১ কেজি ৭৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক সংশ্লিষ্ট ৪৯ জন ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়।


একই সময়ে পৃথক অভিযানে ২৭ জন চোর ও ডাকাতকে গ্রেফতার করা হয়।


চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৫০ কেজি জিরা, ২,৪৮০ কেজি ফুসকা, ২,৫২০ পিস চকলেট, ১৪টি মহিষ, ১০,৪৪০ পিস চশমা, ২,১৪,০৫০ টাকার কসমেটিকস, ২৭টি শাড়ি এবং ৭৫ বস্তা চা পাতা।


ট্রাফিক বিভাগ এ সময়ে ১,৬৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৬৪৩টি মামলায় জরিমানা করা হয় এবং ১,০১১টি যানবাহন আটক করা হয়।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14847
Page of