logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৩ এপ্রিল ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে বিএনপির নারী প্রার্থীদের দৌড়, কে পাচ্ছেন চূড়ান্ত টিকিট?

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ এপ্রিল ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ এপ্রিল ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
সিলেটে বিএনপির নারী প্রার্থীদের দৌড়, কে পাচ্ছেন চূড়ান্ত টিকিট?

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, অন্তত একডজন নেত্রী ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখনো দলীয়ভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা না হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অপেক্ষা ও জল্পনা-কল্পনা চলছে।


দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহকারীদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দল থেকে যাদের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে না, তারা মনোনয়নপত্র জমা দেবেন না বলেও জানা গেছে।


এদিকে ইসির তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।


এ পর্যন্ত সিলেট বিভাগ থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন, প্রয়াত যুক্তরাজ্য বিএনপি নেতা কমর উদ্দিনের মেয়ে ছাবিনা খান, সুনামগঞ্জের ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, অ্যাডভোকেট তহমীনা আকতার হাসেমী, বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি) এবং মুনমুন তালুকদার।


দলীয় মনোনয়ন ঘোষণার পরই স্পষ্ট হবে কারা শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে থাকছেন। ততদিন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ ও প্রত্যাশার পালা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14713
Page of