logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১০ এপ্রিল ২০২৬ ০৪:৪৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ১০ এপ্রিল থেকে

চ্যানেল জৈন্তা নিউজ ১০ এপ্রিল ২০২৬ ০৪:৪৮ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১০ এপ্রিল ২০২৬ ০৪:৪৮ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ১০ এপ্রিল থেকে


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী শুক্রবার (১০ এপ্রিল) থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হবে।


দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দিন সকাল ১১টা থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ কার্যক্রম চলবে ১২ এপ্রিল পর্যন্ত এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


এর আগে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তফশিল তুলে ধরেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।


ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।


সংরক্ষিত নারী আসনের বণ্টন অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের জন্য নির্ধারিত হয়েছে ৩৬টি আসন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা পাবে ১৩টি আসন এবং একটি আসন রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য। মোট আসন সংখ্যা ৫০টি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14650
Page of