logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৭ এপ্রিল ২০২৬ ০১:৪৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার চেক প্রদান করল ট্রান্সকম গ্রুপ

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ০১:৪৩ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ এপ্রিল ২০২৬ ০১:৪৩ পূর্বাহ্ন
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার চেক প্রদান করল ট্রান্সকম গ্রুপ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৮৬ টাকা জমা দিয়েছে ট্রান্সকম গ্রুপ।


বৃহস্পতিবার(১৬ এপ্রিল)  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অফিসকক্ষে ট্রান্সকম গ্রুপের একটি প্রতিনিধিদল এই চেক হস্তান্তর করেন।


ট্রান্সকম গ্রুপের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে অর্জিত লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে এ অর্থ প্রদান করা হয়। গ্রুপের পরিচালক এম সাব্বির আলীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল মন্ত্রীর নিকট চেকটি হস্তান্তর করেন।


অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আবদুছ সামাদ আল আজাদ এবং উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14812
Page of