সিলেটে দুই দিন ধরে নিখোঁজ ফুল মিয়া: মোবাইল বন্ধ, সন্ধান পেতে পরিবারে আহাজারি
সিলেট।
সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন বেতের বাজার এলাকা থেকে ফুল মিয়া নামে এক ব্যক্তি গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১৫ এপ্রিল (বুধবার) সকালে তিনি নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না মেলায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ ফুল মিয়া সাধারণত অল্প সময়ের মধ্যেই বাসায় ফিরে আসতেন। তবে ওই দিন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরে দেখা যায়, তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
স্বজনরা নিকট আত্মীয়দের বাসা, হাসপাতালসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিলেও এখন পর্যন্ত তার কোনো হদিস পাননি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মধ্যে এখন অনিশ্চয়তা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছবিতে থাকা এই ব্যক্তিকে কোথাও দেখে থাকেন অথবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একটি সঠিক তথ্যই ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের স্বস্তি।
যোগাযোগের নম্বর:
০১৫৬৮-২১৩৮৪১
০১৯৭১-৯৪৮৭৪০
এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর ১৮০০। পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাচ্ছে।