logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৬ মার্চ ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদ্‌যাপন: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মার্চ ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মার্চ ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন
বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদ্‌যাপন: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে

বিয়ানীবাজার: সিলেট প্রতিনিধি। 

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে চারখাই উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

​পুষ্পস্তবক অর্পণের আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাজারের প্রধান সড়কগুলোতে এক বিশাল র‍্যালি ও বিজয় মিছিল বের করেন। মিছিলে নেতাকর্মীরা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।

​পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, চারখাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শিপলু আহমদ, সিদ্দিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবার আহমদ চৌধুরী, আব্দুল আহাদ এবং সাংগঠনিক সম্পাদক সাঈদুল ইসলাম।

​এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ, জেলা ছাত্রদল নেতা সাঈদুল ইসলাম আলমগীর, ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়জুর রহমান, যুবদল নেতা ইমন আহমদ, তারেক আহমদ, সুফিয়ান আহমদ, পাবেল আহমদসহ স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সকল বীর শহীদদের স্মৃতিচারণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14335
Page of