logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৬ মার্চ ২০২৬ ০৫:৪৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মার্চ ২০২৬ ০৫:৪৪ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মার্চ ২০২৬ ০৫:৪৪ পূর্বাহ্ন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০টায় জিন্দাবাজার সহির প্লাজার সামনে সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে সিলেট জেলা বিএনপি। এ কর্মসূচিতে জেলা বিএনপির পাশাপাশি সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।


এছাড়া জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজ নিজ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।


কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14321
Page of