logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৮ এপ্রিল ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিমান ও পর্যটন উন্নয়নে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাজ্য

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ এপ্রিল ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ এপ্রিল ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
বিমান ও পর্যটন উন্নয়নে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাজ্য


আজ দুপুর ১:৩০ মিনিটে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ‘পদ্মা’ হলে যুক্তরাজ্যের বাণিজ্য দূত Baroness Rosie Winterton of Doncaster বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। যুক্তরাজ্যের বাণিজ্য দূত বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।


এছাড়া, নতুন সাক্ষরিত সমঝোতা স্মারক (MOU) এর মাধ্যমে বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে নতুন বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। যুক্তরাজ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করে।


মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14612
Page of