logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ৩১ আগস্ট ২০২৬ ০১:৪৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৯, যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা ১৯১টির

চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ০১:৪৪ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ০১:৪৪ পূর্বাহ্ন
সিলেটে এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৯, যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা ১৯১টির

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৯১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


এসএমপি সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৩৯ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।


অভিযানকালে পুলিশ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ১২ পিস ইয়াবা, ৮০ পিস ভারতীয় কম্বল, ২৮ লাখ ৭৯ হাজার ৪০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট, এনার্জি ড্রিংকস ও চকলেট এবং ৮ লাখ ৯১ হাজার ৮৪০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য।


এদিকে মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৯১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১১১টি যানবাহন আটক করা হয়েছে।


এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।


মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।


নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17325
Page of