logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩১ আগস্ট ২০২৬ ০২:০৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল

চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ০২:০৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ০২:০৭ পূর্বাহ্ন
সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ) নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপক (হিসাব) আব্দুল জলিল।


রোববার (২৩ আগস্ট) সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও রশিদপুর গ্যাস ফিল্ড কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।


নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে আব্দুল জলিল পেয়েছেন ১৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপমহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মেহেদী হাসান পেয়েছেন ১৩৪ ভোট। ফলে ৫৬ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল জলিল।


উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে তিনটি কেন্দ্রে মোট ৩৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্ধারিত প্রক্রিয়ায় ব্যালট গণনা ও ফলাফল সমন্বয় করা হয়। পরে রাত ৯টার দিকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।


আব্দুল জলিলের নির্বাচনে এসওডব্লিউএ’র নতুন নির্বাহী পরিষদে কর্মকর্তাদের কল্যাণ, পেশাগত স্বার্থ সংরক্ষণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17327
Page of