সিলেট–৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী রাশেল উল আলমের জনসংযোগ ও লিফলেট বিতরণ
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট।।
সিলেট–৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী রাশেল উল আলম শুক্রবার দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে তিনি উপজেলার জাফলংয়ের তামাবিল, নলজুড়ি, গুচ্ছগ্রাম, মোহাম্মদপুর, মামার বাজার ও বল্লাঘাটসহ বেশ কয়েকটি বাজার ও গ্রামাঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের উন্নয়ন অঙ্গীকার তুলে ধরেন। এ সময় প্রকৌশলী রাশেল উল আলম স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন চাহিদা মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা এবং নির্বাচিত হলে করণীয় পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করেন। জনসংযোগ ও লিফলেট বিতরণকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা তাকে সহযোগিতা করেন।
প্রকৌশলী রাশেল উল আলম বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাটবাসীর অধিকার, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সুযোগ পেলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানে যুগোপযোগী পরিবর্তন আনতে কাজ করবো।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে তামাবিল এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসার বাড়াতে বিশেষ উদ্যোগ নেব। পাশাপাশি পরিবেশ রক্ষা করে শ্রমিকদের একমাত্র কর্মসংস্থান পাথর কোয়ারি সচল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।