logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ অক্টোবর ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে আব্দুস সালাম অটো ব্রিকসের নতুন সিজন শুরু, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইট পোড়ানোর চুলায় প্রথম আগুন জ্বালিয়ে কার্যক্রমের সূচনা, উপস্থিত ছিলেন গ্রাহক, শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা
চ্যানেল জৈন্তা নিউজ ২২ অক্টোবর ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ অক্টোবর ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন
গোয়াইনঘাটে আব্দুস সালাম অটো ব্রিকসের নতুন সিজন শুরু, দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিউর রহমান, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাদাপাথর সড়কের পাশে অবস্থিত হাজী আব্দুস সালাম অটো ব্রিকসের (ASB) নতুন সিজনের ইট পোড়ানোর কার্যক্রমের সূচনা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টায় ব্রিকস কোম্পানির কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের গ্রাহক, নির্মাণশ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেমসমাজ ও আশপাশের এলাকার শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।


প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইকবাল হোসেন ইমাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নতুন সিজনের কার্যক্রমের অংশ হিসেবে ইট পোড়ানোর চুলায় প্রথম আগুন জ্বালিয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রতি বছর নতুন সিজনে ইট পোড়ানোর কার্যক্রম শুরুর আগে এ ধরনের আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।


এ সময় প্রতিষ্ঠানের পরিচালক ইমাদ চেয়ারম্যান উপস্থিত গ্রাহক, শ্রমিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বরাবরের মতো আমাকে সহযোগিতা করায় আমার সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কোম্পানির সব শ্রমিক ভাইয়ের প্রতি রইল ভালোবাসা। আজকের দোয়া মাহফিলে উপস্থিত সবাইকে ASB ব্রিকস কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যবসা পরিচালনায় আগের মতোই এলাকাবাসীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”


দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের নতুন সিজনের কার্যক্রমের সফলতা, ব্যবসার উন্নতি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত অতিথিদের মধ্যে তবারক বিতরণ ও নাশতা পরিবেশন করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18289
Page of