সিলেট জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মোরারবাজারে আনন্দ মিছিল
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
নবগঠিত সিলেট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে সিলেটের বালাগঞ্জে আনন্দ মিছিল ও পথসভা করেছে দেওয়ান বাজার ইউনিয়ন যুবদল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের স্থানীয় মোরারবাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ। সভায় সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু।
পথসভায় বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সিলেট মহানগর যুবদলের সাবেক সদস্য ফয়সল আমিন এবং বালাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সুমিম আহমদ ও সালেহ আহমদ সালমান।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আফজল হোসেন দারা, সহসভাপতি সালেহ আহমদ ও লতিফুল হক শিমুল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইউনুস হাছান এবং স্কুলবিষয়ক সম্পাদক আব্দুল আহাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল আহমদ এবং দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের নেতাকর্মী দিলু মিয়া, ফয়ছল আহমদ, হারুন মিয়া, শাহিন মিয়া, ডালিম আহমদ, নজই মিয়া, আব্দুল কুদ্দুস, শরফ আহমদ, মুর্শেদ আহমদ, তাজুল ইসলাম, সাজ্জাতুল ইসলাম সাজু, তালিমুল ইসলাম, কয়েছ আহমদ, আব্দুল কাইয়ুম, খায়রুল ইসলাম, আবদাল আহমদ, জেবুল আহমদ, জাকির হোসেন, শামিম আহমদ, জাকির আহমদ, বুরহান আহমদ, আব্দুল বশির, রাজু আহমদ, আসকির আলী, সাদ্দাম হোসেন, আরিফ আহমদ, সুমন আহমদ, ছাম্বির আহমদ ও কামরান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নবগঠিত জেলা কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতিতে মোরারবাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।