logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:১২ অপরাহ্ন WP Import

নির্বাচনী মাঠে সরব ডা. রফিকুল ইসলাম: জামালগঞ্জে হাতপাখা প্রতীকের গণসংযোগ

WP Import ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:১২ অপরাহ্ন রাজনীতি
WP Import ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:১২ অপরাহ্ন
নির্বাচনী মাঠে সরব ডা. রফিকুল ইসলাম: জামালগঞ্জে হাতপাখা প্রতীকের গণসংযোগ
নির্বাচনী মাঠে সরব ডা. রফিকুল ইসলাম: জামালগঞ্জে হাতপাখা প্রতীকের গণসংযোগ

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

সুনামগঞ্জ–১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী জামালগঞ্জ উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন।

 

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য-উদ্দেশ্য ও আদর্শ তুলে ধরেন এবং দুর্নীতিমুক্ত, ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

 

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন, নির্বাহী সদস্য এম সালমান আহমদ সুজন, জামালগঞ্জ উপজেলা সভাপতি মুফতী তাওহীদুল ইসলাম, সেক্রেটারি হাফেজ কামাল উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ শওকত আলী, হযরত আলী ইকবাল হোসেন, মাওলানা আজিজুর রহমান, মুফতী জুবায়ের আলম, মাওলানা আব্দুল কুদ্দুস, আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এ সময় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9778
Page of