logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৮ ডিসেম্বর ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন WP Import

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির চাকসু মামুন :নির্বাচনী মাঠে কাউকে ছাড় নয়

WP Import ১৮ ডিসেম্বর ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন রাজনীতি
WP Import ১৮ ডিসেম্বর ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন
মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির চাকসু মামুন :নির্বাচনী মাঠে কাউকে ছাড় নয়
মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির চাকসু মামুন :নির্বাচনী মাঠে কাউকে ছাড় নয়

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন,“যাঁরা এখনও মাঠে ছড়ানোর চেষ্টা করছেন আমি নির্বাচন করবো কিনা?? তাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি—মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি থাকছি। কোনোভাবেই কাউকে ছাড় দেবার সুযোগ নাই। ইনশাআল্লাহ বিজয়ই আমাদের একমাত্র লক্ষ্য।”

 

তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে তাঁর সহযোদ্ধারা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

 

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) জকিগঞ্জে কয়েকটি মতবিনিময় সভায় অংশ নেন মামুনুর রশীদ। সেখানে তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। পরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জকিগঞ্জ বাজারে গণসংযোগে অংশ নেন।

 

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন—জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, জেলা বিএনপির সাবেক সদস্য রিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ, পৌর বিএনপি নেতা শামীম আহমদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান, সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন প্রমুখ।

 

নেতাকর্মীরা বলেন, “চাকসু মামুন জনবান্ধব নেতা হিসেবে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের আস্থার প্রতীক। তার কর্মঠতা, দৃঢ় নেতৃত্ব ও সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা তাকে জনগণের কাছে একজন বিকল্পহীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”

 

অন্যদিকে, একই দিনে জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সদস্যদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তাঁরা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9194
Page of