logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১১ নভেম্বর ২০২৬ ০২:৩৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মৃত্যুর গুজব উড়িয়ে ভিডিও বার্তা রাগীব আলীর, বললেন ‘আমি সম্পূর্ণ সুস্থ’

চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ০২:৩৯ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ০২:৩৯ পূর্বাহ্ন
মৃত্যুর গুজব উড়িয়ে ভিডিও বার্তা রাগীব আলীর, বললেন ‘আমি সম্পূর্ণ সুস্থ’

সিলেটে শিল্পপতি রাগীব আলীর মৃত্যুর খবরকে গুজব ও বানোয়াট বলে জানিয়েছেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর সংবাদের প্রতিবাদ জানিয়ে ভিডিও বার্তায় নিজের সুস্থতার কথা জানিয়েছেন এই শিল্পপতি। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবেদনশীল তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন তিনি।


সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাগীব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হয়।


এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ নভেম্বর) এক ভিডিও বার্তায় নিজের মৃত্যুর খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেন রাগীব আলী।


ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গতকাল রাতে আমার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। মহান আল্লাহর মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি।’


এ সময় তিনি মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে কোনো ধরনের তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।


এর আগে সোমবার রাতে তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সূত্রগুলো বিষয়টি মিথ্যা বলে নিশ্চিত করে।


উল্লেখ্য, রাগীব আলী সিলেটের একজন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। শিক্ষা ও চিকিৎসা খাতে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি রাগীব-রাবেয়া মেডিকেল কলেজসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18857
Page of