জকিগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জালালপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলা পুলিশের দিকনির্দেশনা এবং জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জকিগঞ্জ জিআর মামলা নম্বর ১৭৭/২০১৯-এর মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও আদালতের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে তাঁর নিজ এলাকা জালালপুর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসিম উদ্দিন জকিগঞ্জ উপজেলার জালালপুর এলাকার বাসিন্দা। তিনি মো. আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধ দমন, মাদক উদ্ধার ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জকিগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।