logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১১ নভেম্বর ২০২৬ ০১:৫৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

চুনারুঘাটে মাহফিলের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ০১:৫৩ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ০১:৫৩ পূর্বাহ্ন
চুনারুঘাটে মাহফিলের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

চুনারুঘাটে তাফসির মাহফিলে ঝালমুড়ির দোকানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের


চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের চুনারুঘাটে তাফসির মাহফিল উপলক্ষে দোকান বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রানীগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠসংলগ্ন পশ্চিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত হৃদয় মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের সালামী ঠিলা গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, রানীগাঁও বাজারে আয়োজিত তাফসির মাহফিল উপলক্ষে নিজের ঝালমুড়ির দোকান বসিয়েছিলেন হৃদয়। মঙ্গলবার সকালে দোকানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের মূল তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।


পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।


তরুণ বয়সে হৃদয় মিয়ার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় শোকের সৃষ্টি হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18852
Page of