logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১১ নভেম্বর ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে দুই মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত জুমারা বেগম গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন
কানাইঘাটে দুই মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত জুমারা বেগম গ্রেপ্তার

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে দুই মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি জুমারা বেগমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) ভোররাত ৩টা ৫ মিনিটের দিকে উপজেলার গাছবাড়ি এলাকার নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুমারা বেগম (স্বামী-হারুন রশিদ) কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা। তিনি কানাইঘাট থানার সিআর-২১/২৫ ও সিআর-৫৭/২৪ নম্বর দুটি মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) জহিরুল ইসলাম ভূঁইয়া। এ সময় এসআই (নিঃ) হাফিজুর রহমান ও এএসআই (নিঃ) একেএম জিয়াউল হকসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবারই তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18851
Page of