logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান ও রুমা চক্রবর্তী

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৯ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান ও রুমা চক্রবর্তী

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ২০২৬ সালের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সলফ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামছুজ্জামান এবং সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী।


রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সম্মতিক্রমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার। এ সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


শামছুজ্জামান দীর্ঘদিন ধরে সলফ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার্থীদের পাঠদান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হন।


অন্যদিকে, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তীও শিক্ষার্থীদের পাঠদান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, রুমা চক্রবর্তী গত বছরও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।


উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় শামছুজ্জামান ও রুমা চক্রবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


তাদের এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17856
Page of