লাখাইয়ে বিষাক্ত ট্যাবলেট সেবনে যুবকের মৃ/ত্যু
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে বিষাক্ত কীটনাশকজাতীয় ট্যাবলেট সেবনের পর ইব্রাহিম মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের সুনাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পারিবারিক কলহের জেরে ইব্রাহিম বিষাক্ত ট্যাবলেট সেবন করেন বলে অভিযোগ রয়েছে। পরে অসুস্থ হয়ে ছটফট করতে থাকলে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জ সদর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মঙ্গলবার ময়নাতদন্ত শেষে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে ইব্রাহিম মিয়ার মরদেহ দাফন করা হয়।